শনিবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে জমায়েত করতে শুরু করেছে ককরোচ জনতা পার্টির সমর্থকেরা। নিট পরীক্ষা এবং সিবিএসই-র পরীক্ষা পদ্ধতি নিয়ে সমর্থকরা এদিন সরব হন। হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রের পরীক্ষাপদ্ধতি নিয়ে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারী স্লোগান দেন, ‘আমরা মেক ইন ইন্ডিয়া’ চেয়েছিলাম আর আপনারা দিয়েছেন ‘লিক ইন ইন্ডিয়া’।
দেশের পরীক্ষাব্যবস্থা ত্রুটি ও অনিয়ম নিয়ে রাজনৈতিক এবং জনসাধারণের চাপ ক্রমশ বাড়ছে। পরীক্ষা সংক্রান্ত তদন্ত চলছে। বিরোধীরাও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে। এই পরিস্থিতিতে ককরোচ পার্টির সমর্থকরা এদিন বিক্ষোভ দেখান।

Watch | Delhi: Security arrangements have been tightened at Jantar Mantar ahead of the Cockroach Janata Party protest. #Delhi | #JantarMantar | #SecurityTightened | #CJP | #CockroachJanataParty | #Protest | #DelhiPolice | #SecurityAlert | #UNI pic.twitter.com/fxjenOIX55
— United News of India (@uniindianews) June 6, 2026

এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। বস্টন থেকে তিনি দিল্লিতে এসেছেন। সংগঠনের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, দিল্লিতে পৌঁছনোর সময় তাঁর হাতে বি আর আম্বেদকরের আত্মজীবনীর একটি কপি ছিল। বিক্ষোভের আগে সংগঠনটি সমাজ মাধ্যমে জানায়, তাঁরা দিল্লি পুলিশের কাছ থেকে বিক্ষোভ কর্মসূচির জন্য অনুপতি পেয়েছে।
এক্স হ্যান্ডলে দিপকে লিখেছেন, পুলিশের অনুমতি মিলেছে। ‘ককরোচরা যন্তর মন্তরে জড়ো হচ্ছে’। আরেকটি পোস্টে তিনি সমর্থকদের সরাসরি বিক্ষোভস্থলে আহ্বান জানান। তিনি লেখেন, ‘সব ককরোচ সরাসরি যন্তর মন্তরে আসুন, পার্লামেন্ট স্ট্রিট, পুলিশ স্টেশনে নয়। আমরা সকাল ১০টায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করব।‘
দিল্লির জেলার অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা আদেশ অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে। বিরোধীরা কেন্দ্রীয় সরকারের পরীক্ষা পদ্ধতি নিয়ে বারবার সরব হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল, জয়রাম রমেশ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিবিএসই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন।