গাজিয়াবাদে ১৩ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দু’দিন আগেই জিতেছিলেন জোড়া সোনার পদক

Image: SNS

১৩ তলা থেকে পড়ে মৃত্যু হল সোনাজয়ী খেলোয়াড়ের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। রাতে শুকোতে দেওয়া জামাকাপড় আনতে বারান্দায় গিয়েছিল সে। সেখান থেকেই কোনওভাবে নিচে পড়ে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মৃতার নাম প্রাচী। বয়স ১৪ বছর (Class nine student dies)। সঞ্জয় নগরের দেরাদুন পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী (Class nine student dies) এবং রাজনগর এক্সটেনশনের বাসিন্দা।

শুক্রবার রাতে প্রায় ৯টা নাগাদ রাজনগর রেসিডেন্সি সোসাইটির জি টাওয়ারে ঘটনাটি ঘটে। পরিবারের দাবি, শুকোতে দেওয়া জামাকাপড় আনতে প্রাচী বারান্দায় গিয়েছিল। সেই সময়ই ১৩ তলার বারান্দা থেকে নিচে পড়ে যায় সে (Class nine student dies)। ভারী কিছু পড়ার আওয়াজ শুনে আবাসনের বাসিন্দারা ছুটে আসে। তাঁরা এসে দেখেন প্রাচী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। তড়িঘড়ি তাকে কাছের যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: পাক সাংবাদিকের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে জয়শঙ্করের পাল্টা তোপ, সন্ত্রাসবাদ নিয়ে ফের সরব ভারত


নন্দগ্রাম থানায় রাত ৯টা নাগাদ খবর আসে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ জিয়াউদ্দিন আহমেদ। তিনি বলেন, খবর পেয়েই পুলিশ ঘনটাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন: রামমন্দিরে টাকা চুরির অভিযোগ, সিসিটিভিতে ৮৫ বার টাকা নেওয়ার ছবি, সিট-এর চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

ঘটনার মাত্র দু’দিন আগেই মহারাষ্ট্র থেকে ফিরেছিল প্রাচী। শিরডিতে আয়োজিত সিবিএসই রোপ স্কিপিং জাতীয় চ্যাম্পিয়নশিপে জোড়া সোনার পদক জিতেছিল সে। ‘ডাবল ডাচ পেয়ার ফ্রিস্টাইল’ এবং ‘ডাবল ডাচ সিঙ্গল ফ্রিস্টাইল’ এই দুই বিভাগে সোনা পেয়েছিল প্রাচী (Class nine student dies)। প্রাচীর বাবা সুরেশ চন্দ একটি বহুজাতিক সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। ঘটনার সময় বাড়িতেই ছিলেন প্রাচীর বাবা-মা, ছোট বোন এবং দাদু-দিদা।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eVV6EnYyYw0?si=BkO3VkDHl757FMJe” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>