রাঁচিতে আরএসএস দপ্তরে বোমার হামলা, ষড়যন্ত্রের দাবি বিজেপির

ঝাড়খণ্ডের রাঁচিতে আরএসএস দপ্তরে পেট্রল বোমা ছোঁড়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে প্রায় ১২টা ৩৮ মিনিটে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রাঁচি পুলিশের দাবি, হামলায় কার্যালয়ের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কার্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই যুবক রাত ১২টা ৩৮ মিনিটে অফিস লক্ষ্য করে পেট্রল বোমা ছুঁড়ে পালিয়ে যায়।

#WATCH | CCTV visuals show two youth hurling petrol bombs at RSS office in Ranchi, Jharkhand. The attack happened at 1238 hours.

(Visuals source: RSS office) pic.twitter.com/OCJlf4J029
— ANI (@ANI) June 17, 2026

ঝাড়খণ্ড বিধানসভার বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, এটি আরও বড় কোনও হামলার প্রস্তুতির অংশ হতে পারে। মারান্ডি বলেন, ‘রাত প্রায় ১২টার সময় দুই ব্যক্তি আরএসএস কার্যালয়ে পেট্রল বোমা ছুঁড়ে যায়। তারা একটি গাড়িতে এসেছিল এবং তাদের সঙ্গে মোটরবাইকও ছিল। বিষয়টি অত্যন্ত গুরুতর। আমরা এই নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি’।

#WATCH | Jharkhand | Petrol bombs thrown at RSS office in Ranchi

Leader of the Opposition in Jharkhand Assembly, Babulal Marandi says, "At around am, two men threw petrol bombs at the RSS office. They came by car with motorbikes accompanying them. This is a serious matter… pic.twitter.com/OwPRd25V57
— ANI (@ANI) June 17, 2026

অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সঞ্জয় শেঠও ঘটনার তীব্র নিন্দা করেছন। তিনি আরএসএস কার্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। সঞ্জয় শেঠ বলেন, ‘সংঘের কার্যালয়ের উপর হামলা হয়েছে। সংঘের কার্যালয় আমাদের কাছে মাতৃসম। রাত ১২টা ৩৬ মিনিটে দুই যুবক সেকানে পেট্রল বোমা ছুঁড়ে যায়। এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে। আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। সিনিয়র এসপি আমাদের ফোন ধরছন না। আমরা কার্যালয়ের কাছে একটি পুলিশ পিকেট বসানোর অনুরোধ জানিয়েছি’।

তবে এখনও পর্যন্ত হামলার পিছনে কারা রয়েছে বা কী উদ্দেশে এই ঘটনা ঘটনানো হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনও তথ্য প্রকাশ করেনি। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।