কমে গেল এটিএফের দাম, এবার কমবে বিমানের টিকিটের দাম?

ইরান আমেরিকা যুদ্ধ থেমেছে অবশেষে। খুলেছে হরমুজ প্রণালীও।স্বাভাবিক ভাবে চলছে জাহাজ চলাচল। পাল্লা দিয়ে কমছে ক্রুড ওয়েলের দাম। তার প্রভাব এসে পড়েছে ভারতেও। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এবারে দাম কমল বিমানের জ্বালানি ও এভিয়েশন টার্বাইন ফুয়েলের।

 

আজ ১ জুলাই থেকে রাষ্ট্রায়ত্ত তেল মার্কেটিং সংস্থা এটিএফের দাম ১ লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার থেকে এটিএফের দাম লিটার প্রতি ১১০ টাকা কমল। ফলে স্বস্তি পেল বিমান সংস্থাগুলি। এবারে প্র্শ্ন তাহলে কমবে কী বিমানের ভাড়া?


 

ইরান-ইজররায়েল সংঘর্ষ শুরুর পর থেকেই বিশ্ববাজারে পাল্লা দিয়ে শুরু হয়েছিল জ্বালানি সংকট। সেই সঙ্গে বেড়েছিল অপরিশোধিত তেলের দাম। তবে দুই দেশ সংঘর্ষবিরতিতে যেতেই  পাল্লা দিয়ে কমেছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেল পিছু তেলের দাম নেমে এসেছে ৭৫ ডলারে। আর সেই কারণেই কমানো হল এভিয়েশন টার্বাইন  ফুয়েলের দাম।

 

তবে এটিএফের দাম কমলেই যে বিমানের টিকিটের দাম কমবে তা এখনই বলা যাচ্ছে না। বাজারের অবস্থা ও পরিস্থিতির উপরে নির্ভর করছে পুরো পরিস্থিতি।

 

যদিও জুলাই মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম অনেকটাই কমল। প্রতিটি ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় প্রায় ১৭৪ টাকা কমেছে। তবে তেল বিপণন সংস্থাগুলি ডোমেস্টিক বা ঘরোয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল ৩,২৫৫.৫০ টাকা। বর্তমানে ১৭৪ টাকা কমে দাম হয়েছে ৩০৮১,৫০ টাকা। অন্যদিকে, দিল্লি ও লখনউয়ের মতো শহরগুলিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমেছে। এই শহরগুলিতে সিলিন্ডারের দাম ছিল ৩,১১৩.৫০ টাকা। বর্তমানে কমে দাম দাঁড়িয়েছে ২,৯৩০ টাকা। ইরান যুদ্ধের কারণে হরমুজ় প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। সেই কারণে তেল ও লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে সঙ্কট দেখা দিয়েছিল। তবে বর্তমানে ধীরে ধীরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।