ওড়িশার তিতলাগড়ে রামনবমীর মিছিলে অস্ত্র প্রদর্শন। অভিযোগ, স্থানীয় বিজেপি বিধায়ক নবীন জৈন জনসমক্ষে কোমর থেকে রিভলভার বের করে শূন্যে গুলি চালান। শুক্রবারের এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজ্যজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।
যদিও কেউ আহত হননি, তবুও ভিড়ের মধ্যে গুলি চালানোয় আতঙ্ক ছড়ায় এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। পুলিশ জানায়, এটি গুরুতর অসাবধানতা। বিধায়ক ও তাঁর নিরাপত্তারক্ষী প্রেমচাঁদ নাগের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। নিরাপত্তারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।