পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট বাড়ছে। তেলের দাম বেড়েছে, তার প্রভাব পড়েছে এলপিজির উপরও। রান্নার গ্যাসের দাম বেড়েছে, আর সাধারণ মানুষের মধ্যে জ্বালানি মজুত নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার বারবার জানাচ্ছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। এর মধ্যেই স্বস্তির খবর এসেছে। ‘জাগ বসন্ত’ নামে একটি এলপিজি ট্যাঙ্কার ভারতে পৌঁছেছে।
জাহাজটি কান্ডলা বন্দরে নোঙর করেছে। জানা গেছে, এই জাহাজে প্রায় ৪২ হাজার মেট্রিক টন এলপিজি রয়েছে। ফলে দেশের গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যেই তৃতীয় এলপিজি ট্যাঙ্কার ভারতে এল। এর আগে ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’ নামে দুই ট্যাঙ্কার গুজরাটের বন্দরে পৌঁছেছিল। এই দুটি জাহাজে মোট ৯২ হাজার মেট্রিক টনেরও বেশি এলপিজি এসেছিল।
শুধু এই একটি জাহাজ নয়, ‘পাইন গ্যাস’ নামে আরও একটি এলপিজি ট্যাঙ্কার ভারতের দিকে রওনা দিয়েছে। তবে নিরাপত্তার কারণে এই জাহাজগুলি সাধারণ পথ এড়িয়ে অন্য রুট দিয়ে এসেছে। তারা হরমুজ প্রণালী পার হয়ে বিকল্প পথে ভারতে পৌঁছেছে।
সোমবারই ভারতের উদ্দেশে রওনা দেয় জাগ বসন্ত । জানা গিয়েছে, জাহাজটিতে প্রায় ৪২ হাজার মেট্রিক টন এলপিজি রয়েছে। পাশাপাশি পাইন গ্যাস নামে আরও একটি এলপিজি ট্যাঙ্কার ভারতের উদ্দেশে রওনা দেয়। তবে অন্যপথে দু’টি ট্যাঙ্কার এসেছে বলে খবর। আরব সাগরের সহজ-সরল পথ এড়িয়ে এই জাহাজগুলি কেশম-লারাক প্রণালী দিয়ে হরমুজ প্রণালী পার করে।
এর আগে কেন্দ্রীয় বন্দর ও নৌ-পরিবহণ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশকুমার সিনহা জানিয়েছিলেন, জাহাজটি নিরাপদেই ভারতে পৌঁছবে। সেই অনুযায়ী নির্ধারিত সময়েই এটি এসে পৌঁছেছে। এর পাশাপাশি, ভারত আবারও ইরান থেকে এলপিজি কেনা শুরু করেছে।