কোটায় মিড-ডে মিল খেয়ে অসুস্থ ২৭ পড়ুয়া, তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর

Photo-IANS

সরকারি স্কুলে মিড-ডে মিল খেয়ে অসুস্থ ২৭ পড়ুয়া। সোমবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায় একটি সরকারি স্কুলে। এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, খাবার খাওয়ার পর পড়ুয়াদের মাথাব্যথা, মাথা ঘোরা ও বমির মতো উপসর্গ দেখা দেয়। তাঁদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার।

ঘটনার খবর পেয়ে কোটা জেলা শিক্ষা আধিকারিক রূপ সিং মীনা মেডিক্যাল কলেজে পৌঁছন। তিনি জানান, প্রায় ২৭ জন পড়ুয়া অসুস্থবোধ করছিল। তাদের মধ্যে ১০-১২ জন পড়ুয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চারজনকে ভর্তি করা হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য স্কুলে মেডিক্যাল টিম পাঠানো হয়।

মীনা বলেন, ‘পড়ুয়াদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের শারীরিক পরিস্থিতি যাতে খারাপ না হয়, সে জন্য নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।’ রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারও হাসপাতালে গিয়ে অসুস্থ পড়ুয়া ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, পড়ুয়াদের সকলের অবস্থা স্থিতিশীল এবং তারা এখন বিপদমুক্ত। তাঁর কথায়, পড়ুয়ারা বমি ও মাথা ঘোরার কথা জানিয়েছে। তবে বর্তমানে সবাই সুস্থ রয়েছে।

VIDEO | Rajasthan: More than 27 students fell ill after allegedly consuming the mid-day meal provided at a Government Upper Primary School in the Ranpur police station area of Kota on Monday.

The students from 1-8 classes suffered from nausea, vomiting, stomach aches, and… pic.twitter.com/QxUpUx6sYf
— Press Trust of India (@PTI_News) August 24, 2026

ঘটনার পর স্কুলে মিড-ডে মিলের যে খাবার পরিবেশন করা হচ্ছে, তার গুণমান নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। খাবার থেকেই পড়ুয়ারা অসুস্থ হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে খাবারের গুণগত মান, প্রস্তুতপ্রণালী এবং অন্যান্য সম্ভাব্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কোটার ঘটনার কয়েকদিন আগেই বিহারের নালন্দায় মিড-ডে মিল নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল। ১৮ আগস্ট সেখানে প্রায় ৩৪-৪০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ ছিল, খাবারে নুনের পরিবর্তে ভুল করে ডিটারজেন্ট পাউডার মিশে গিয়েছিল। অসুস্থ পড়ুয়াদের বিহারশরিফ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।

আরও পড়ুন: ট্রাম্পের ‘অপ্রত্যাশিত’ আচরণে সতর্ক ভারত, তাই ফ্রান্সে জি৭ সম্মেলনে প্রশ্নোত্তর চায়নি দিল্লি

স্থানীয় সূত্রের দাবি, স্কুলের রান্নাঘরে নুন ও ডিটারজেন্ট পাশাপাশি রাখা ছিল। সেখান থেকেই ভুল করে রান্নায় ডিটারজেন্ট ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ ওঠে। তবে ওই ঘটনারও তদন্ত করা হচ্ছে।