রান্নায় কারিপাতা হামেশাই আমরা ব্যবহার করি, কারিপাতার উপকারিতা সম্পর্কে জানেন, তাহলে জেনে নিন

Image: AI নির্মিত

দক্ষিণ ভারতীয়দের অনুসরণ করে আজকাল বাঙালিরাও ডাল, তরকারিতে কারিপাতা দিয়ে থাকে। দক্ষিণ ভারতীয়দের কাছে তো পাতা তো মাস্ট। যে কোনও পদে ফোড়ন দিতে তাঁরা কারিপাতা ব্যবহার করেন। খাবারে সুগন্ধ ও স্বাদ শুধু বাড়ায় না, এই পাতার রয়েছে আরও নানা গুণ। কারিপাতার বৈজ্ঞানিক নাম Murraya koenigii। এই গাছের পাতা দক্ষিণ এশিয়ার রান্নায় দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। চিকিৎসাতেও কারিপাতার ব্যবহার রয়েছে। কারিপাতায় বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং উদ্ভিজ যৌগ রয়েছে।

কারিপাতার পুষ্টিগুণ

কারিপাতায় ভিটামিন এ, বি, সি ও ই-এর পাশাপাশি ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ পাওয়া যায়। এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন উদ্ভিজ যৌগ রয়েছে, যা শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।


আরও পড়ুন: স্বাধীনতা দিবসে পাতে থাকুক তেরঙা পোলাও ও হায়দরাবাদি গ্রিন চিকেন

কারিপাতার ১২টি উপকারিতা

১. হজমে সাহায্য করতে পারে

কারিপাতা হজমের প্রক্রিয়াকে সাহায্য করে। এতে থাকা ফাইবার অন্ত্রের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখতেও সাহায্য করতে পারে।

২. হৃৎপিণ্ডের জন্য উপকারী

কারিপাতায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও উদ্ভজি যৌগ হৃদপিণ্ডের জন্য খুবই উপকারী। কোলেস্টেরল ও প্রদাহের মতো বিষয়গুলির উপর প্রভাব নিয়ে গবেষণা হয়েছে।

৩. লিভারের সুরক্ষায় ভূমিকা  

কারিপাতায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট লিভারকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। তবে লিভারের রোগের চিকিৎসায় এটির কোনও বিকল্প নেই।

আরও পড়ুন: বাচ্চাদের স্কুলে কী টিফিন দেবেন, ভেবে নাজেহাল, জেনে নিন এই সহজ রেসিপিগুলো

 

৪. রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে

কিছু গবেষণায় কারিপাতার নির্যাস রক্তে শর্করার মাত্রার উপর প্রভাব দেখা গিয়েছে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধ বা চিকিৎসকের পরামর্শের পরিবর্তে এটি ব্যবহার করা উচিত নয়।

৫. চুলের স্বাস্থ্যে সহায়ককারী

কারিপাতায় থাকা বিভিন্ন পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে চুল পড়া বন্ধ করা বা অকালপক্কতা রোধে এর কার্যকারিতা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

৬. ত্বকের যত্বে কারিপাতা

ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে কারিপাতা ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের জন্য় সহায়ককারী। তবে ব্রণ বা ত্বকের বা ত্বকের কোনও রোগের চিকিৎসায় এর ব্যবহার প্রমাণিত নয়।

৭. চোখের স্বাস্থ্যের জন্য উপকারী

কারিপাতায় থাকা ভিটামিনে চোখের স্বাভাবিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত সুষম খাবারের অংশ হিসেবে এটি উপকারী পুষ্টি জোগাতে পারে।

৮. শরীরের প্রদাহ কমাতে সহায়তা করে

কারিপাতায় থাকা কিছু উদ্ভিজ্জ যৌগের প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য নিয়ে গবেষণা হয়েছে। তবে আর্থ্রাইটিসের মতো রোগের চিকিৎসায় এর ব্যবহার নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

৯. অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা দেয়

কারিপাতার বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে তৈরি হওয়া ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করতে পারে।

দেখুন: অতিবৃষ্টিতে ভেঙে পড়ল জোড়াবাগানের পুরনো বাড়ি

১০ ক্যানসার নিয়ে গবেষণা

কারিপাতায় থাকা কয়েকটি যৌগের ক্যানসার কোষের উপর প্রভাব নিয়ে পরীক্ষাগারে গবেষণা হয়েছে। তবে ক্যানসার প্রতিরোধ বা চিকিৎসায় কারিপাতা কার্যকর, এমন নিশ্চিত প্রমাণ এখনও মেলেনি।

১১. ওজন নিয়ন্ত্রণে সহায়ক

কারিপাতায় ফাইবারসহ কিছু পুষ্টি রয়েছে। স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে এটি খাওয়া যেতে পারে। তবে শুধুমাত্র কারিপাতা খেলে ওজন কমে-এমন দাবি করার মতো প্রমাণ নেই।