হোমিও গুরু উপাধি ডা. প্রকাশ মল্লিককে 

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে বঙ্গীয় হোমিওপ্যাথিক মেডিক্যাল  অ্যাসোসিয়েশন বিপ্লবী লীনা রায় সভা ঘরে হেমন্ত ভবনে একটি হোমিওপ্যাথিক সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন হোমিও  চিকিৎসক ডা. প্রকাশ মল্লিক-সহ পশ্চিমবঙ্গের ১০০ জন চিকিৎসক। ডা. প্রকাশ মল্লিককে চিকিৎসা জগতে তাঁর অনবদ্য প্রচেষ্টা এবং সেবার জন্য পদ্ম ও শঙ্খ প্রদানের মাধ্যমে ‘হোমিও গুরু’ উপাধিতে ভূষিত করা হয় । প্রসঙ্গত উল্লেখ্য, ডা. প্রকাশ মল্লিক ক্যান্সার, হাঁপানি-সহ ৯০টি বিষয়ে গ্রন্থ রচনা করেছেন।