বাচ্চাদের স্কুলে কী টিফিন দেবেন, ভেবে নাজেহাল, জেনে নিন এই সহজ রেসিপিগুলো

Image: AI নির্মিত

আপনার বাড়ির ছোট্ট মানুষটিই (Child) বড় হয়ে গিয়েছে। কাঁধে স্কুলব্যাগ (School Bag) ঝুলিয়ে জীবনে প্রথম স্কুলে পা রাখতে চলেছে। তিন-চার বছরের এই নতুন অভিযাত্রীর সামনে এখন অপেক্ষা করছে একদম নতুন এক জগৎ। নতুন পরিবেশ, নতুন শিক্ষক, নতুন বন্ধ আর প্রতিদিন নতুন কিছু শেখার আনন্দ।

স্কুলের প্রথম কয়েকদিনের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো টিফিন টাইম (School Tiffin) । সহপাঠীদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া, গল্প করা-এসবই হয়ে ওঠে শৈশবের সন্দুর স্মৃতি (School Tiffin)। তবে এই সময়েই বেশিরভাগ অভিভাবকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়-টিফিনে (School Tiffin) কী দেওয়া যায়?

খাবারটি হতে হবে পুষ্টিকর, সুস্বাদু, দেখতে আকর্ষণীয় এবং এমন, যা ছোট্ট শিশুটি নিজের সহজে খেতে পারবে (School Tiffin)। অনেক মা-বাবারই পরিচিত একটি অভিজ্ঞতা হলো, যত যত্ন করে টিফিন তৈরি করা হোক না কেন, দিনের শেষে সেটি প্রায় আগের মতোই ভর্তি অবস্থায় বাড়িতে ফিরে আসে।


তাই ব্যস্ত সকালের কথা মাথায় রেখে রইল এমন পাঁচটি সহজ ও মজার কিছু টিফিন রেসিপি, যা অল্প সময়েই তৈরি করা যায় আর ছোট্ট সোনামণিরাও আনন্দ করে খেতে পারবে।

ফ্রেঞ্চ টোস্ট উইথ চিজি সসেজ টপিং

উপকরণ- এটা বানাতে লাগবে ২ পিস পাউরুটি, ১টি ডিম, ১ চা চামচ গুঁড়ো দুধ, ১ স্লাইস চিজ বা সামান্য ঢাকাই পনির, ১টি সসেজ (সেদ্ধ ও হালকা ভেজে পাতলা করে কাটা। এক চিমটি লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো এবং সামান্য তেল।

প্রণালী- ডিমের সঙ্গে গুঁড়ো দুধ, লবণ ও গোলমরিচ মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। পাউরুটির দুই পাশ ডিমে ডুবিয়ে নিন। অল্প তেলে এক পাশ ভেজে উপরে সসেজ ও চিজ ছড়িয়ে দিন। এরপর উল্টে আরও ৪০-৪৫ সেকেন্ড ভেজে নামিয়ে নিন। চাইলে ওভেনেও তৈরি করা যাবে।

চিজি কলিফ্লাওয়ার বা ব্রকলি পপার্স

উপকরণ- ছোট একটি ফুলকপি বা ব্রকলি, ৫০ গ্রাম চিজ বা পনির, ১টি ডিম, আধা কাপ তরল দুধ, আধা কাপ ময়দা বা টেম্পুরা, লবণ ও সামান্য মরিচের গুঁড়ো এবং ভাজার জন্য তেল।

প্রণালী- ফুলকপি বা ব্রকলি ছোট টুকরো করে হালকা সেদ্ধ করুন। আলাদ একটি পাত্রে ডিম, দুধ, ময়দা, চিজ ও মরিচের গুঁড়ো মিশিয়ে ব্যাটার তৈরি করুন। এরপর সবজির টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিলেই তৈরি মুচমুচে চিজি পপার্স।

বোনলেস চিকেন ফ্রাই

উপকরণ- ৩০০ গ্রাম হাড়বিহীন মুরগির বুকের মাংস, ১টি ডিম, আধা কাপ ময়দা বা চালের গুঁড়ো, ব্রেড ক্রাম্ব, আধ চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, লবণ ও গোলমরিচ, আধ চা চামচ রসুন বাটা।

প্রণালী- মুরগীর মাংস ছোট টুকরো করে আদা, রসুন ও লবণ দিয়ে সেদ্ধ করুণ। এরপর ডিম, ময়দা ও ব্রেড ক্রাম্বে কোট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুণ। সকালে প্রয়োজনমতো বের করে মাঝারি আঁচে ভেজে টিফিনে পরিবেশন করুন। এটি শিশুদের হাতে ধরে খাওয়ার জন্যও বেশ সুবিধাজনক।