গণপতি বাপ্পার (Ganesh Puja) প্রিয় মিষ্টি মোদক (Modak) । প্রথমবার বাড়িতে গণেশ পুজো (Ganesh Puja) করলে অনেকেই মোদক বানানোর কথা ভেবে একটু চিন্তায় পড়ে যান। তবে সঠিক ভাবে জানা থাকলে তা বাড়িতে খুবই সহজেই তৈরি করা যায় নরম, সুস্বাদু এবং সুন্দর মোদক (Modak)। তৈরি করা যায় ভাপা মোদক।
উপকরণ-চালের গুঁড়ো ১ কাপ, কোড়ানো নারকেল ১ কাপ, গুড় ১ কাপ, এলাচ গুঁড়ো ১ চা চামচ, ঘি প্রয়োজনমতো
আরও পড়ুন: ইলিশ মাছের মাথা দিয়ে অম্বল
প্রণালী– প্রথমে একটি পাত্রে জল ফুটিয়ে নিন। ফুটন্ত জলে এক চামচ ঘি দিয়ে তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকুন। জল ও চালের গুঁড়ো মিশে নরম মণ্ড তৈরি হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। মণ্ডটি কিছুটা ঠাণ্ডা হলে তাতে আরও দু’চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিন। মণ্ড যত মসৃণ হবে, মোদক তত সুন্দর হবে।
এবার মোদকের (Modak) পুর তৈরি করতে কড়াইয়ে সামান্য ঘি গরম করুন। তার মধ্যে কোড়ানো নারকেল ও গুড় দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে পাক ধরলে এলাচ গুঁড়ো মিশিয়ে আঁচ বন্ধ করে দিন। ঠান্ড হলেই তৈরি মোদকের সুস্বাদু পুর।
এরপর চালের মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি হাত দিয়ে চেপে বা হালকা বেলে ছোট গোল আকার দিন। মাঝখানে নারকেলের পুর দিয়ে চারপাশটা তুলে মোদকের (Modak) আকার দিন।
আরও পড়ুন: মালাই ইলিশ এবং ইলিশের মাথা দিয়ে পোলাও, খুবই সহজ রেসিপি, জেনে নিন
মোদককে (Modak) নিখুঁত আকার দিতে চাইলে বাজারে পাওয়া মোদকের ছাঁচ ব্যবহার করতে পারেন। ছাঁচের ভিতরে সামান্য ঘি বা তেল মাখিয়ে মণ্ড দিন। মাঝখানে পুর ভরে ছাঁচটি বন্ধ করলেই সহজে সুন্দর আকৃতির মোদক তৈরি হয়ে যাবে।
সবশেষে মোদকগুলি (Modak) ভাপিয়ে নিতে হবে। একটি সসপ্যানে জল ফুটিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে দিন। একটি পাত্রে মোদকগুলি (Modak) সাজিয়ে স্ট্যান্ডের উপর রাখুন এবং ঢেকে দিন। পিঠে ভাপানোর মতোই প্রায় ১০-১৫ মিনিট ভাপে রাখলেই মোদক (Modak)সেদ্ধ হয়ে যাবে। সহজ এই পদ্ধতি মেনে তৈরি করলে প্রথমবারেই তৈরি হয়ে যাবে সুন্দর ও সুস্বাদু মোদক (Modak)।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/xAUJNJ1id8I?si=Z5NjmfY-tVnU1Hyj” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>