মর্মান্তিক স্কুলবাস দুর্ঘটনা মনিপুরে , প্রাণ গেল অন্তত ১৫ জন পড়ুয়ার
Editorial Desk
ইম্ফল ,২১ ডিসেম্বর — ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে গেলো মনিপুরের নোনে জেলায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ গেলো ১৫ জন ছাত্রছাত্রীর ।বুধবার সকালে নোনে জেলার লোংসাই তুবুং গ্রামের এই ভয়ানক ঘটনায় শোকের ছায়া উত্তর-পূর্বের রাজ্যজুড়ে।
এখনো পর্যন্ত ১৫ জন ছত্রছাত্রীর মৃত্যুর খবর আছে। কিন্তু আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় বেশ কিছু ছাত্র ছাত্রী আহত বলে জানা গেছে। ইয়ারিপক এলাকার থামবালনু হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে দু’টি বাস খৌপুমের দিকে যাচ্ছিল শিক্ষামূলক ভ্রমণে।বুধবার সকালে ওই স্কুলের দুটি বাস ছাত্রছাত্রীদের নিয়ে বের হয়। সে সময়েই নোনে জেলার লোংসাই তুবুং এলাকা পেরোনোর সময়ে বিষ্ণুপুর-খৌপম সড়কের উপর নিয়ন্ত্রণ হারায় একটি বাস।
আহতদের হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামের সাধারণ মানুষরা উদ্ধার করতে এগিয়ে এসেছেন। পরে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলের ভিডিও।