উচ্চশিক্ষার মানোন্নয়নে কলকাতায় বিশেষ কর্মসূচি

নিজস্ব চিত্র

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বীকৃতি এবং জাতীয় র‌্যাঙ্কিং (NIRF Ranking) ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কলকাতায় আয়োজিত হল বিশেষ শিক্ষক উন্নয়ন কর্মসূচি (Faculty Development Programme)। এডুকেশন প্রোমোশন সোসাইটি ফর ইন্ডিয়া (EPSI) এবং অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস (APAI), পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ, অধ্যাপক, প্রশাসনিক আধিকারিক এবং আইকিউএসি সদস্যরা অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল জাতীয় মূল্যায়ন কাঠামো, ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থা, তথ্যের স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক মানোন্নয়ন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিএআইয়ের সভাপতি সর্দার তরনজিৎ সিং (Sardar Taranjit Singh), ইপিএসআইয়ের সাধারণ সম্পাদক পি পালানিভেল (P. Palanivel), শিক্ষাবিদ ডক্টর এইচ চতুর্বেদী (Dr. H. Chaturvedi), ডক্টর পুষ্পতি নাথ রাজদান (Dr. Pushpati Nath Razdan), অধ্যাপক সি আর মুথুকৃষ্ণ (Prof. C. R. Muthukrishna), নবীন গোয়েল (Naveen Goyal) এবং জেআইএস বিশ্ববিদ্যালয়ের (JIS University) প্রো চ্যান্সেলর ডক্টর নীরজ সাক্সেনা (Dr. Neeraj Saxena)-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।


বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের জাতীয় স্বীকৃতি প্রক্রিয়া, র‌্যাঙ্কিং কৌশল এবং তথ্য সুরক্ষা আইন নিয়ে বিস্তারিত দিশা দেখান। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩ নিয়েও বিশেষ আলোচনা হয়।

সর্দার তরনজিৎ সিং বলেন, ‘এই ধরনের কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পরিবর্তিত মানদণ্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।’