বাঙালির ভাষা

ফাইল চিত্র

শ্রী সুকুমার সেন

পূর্ব প্রকাশিতর পর

(ও) কুকুর চোরকে (দেখে) চিৎকার করো আর ডাকাতকে
বারবার তাড়া করো,
ইন্দ্রের উপাসকদের তাড়া করো কেন‘ আমাদের ক্ষতি করছ কেন?
নিঃশব্দে ঘুমোও।
তুমি শুয়োরকে কামড়াও। তোমাকে শুয়োর কামড়াক্
ইন্দ্রের উপাসকদের তাড়া করো কেন? আমাদের ক্ষতি করছ কেন?
নিঃশব্দে ঘুমোও।
প্রাচীন ভারতীয় আর্য : বৈদিক (খ)
হরিশ্চন্দ্র-রোহিতাশ্বের গল্প
অথ হৈক্ষ্বাকং বরুণো জগ্রাহ। তস্য হ উদরং জাজ্ঞ।
তদ্ উ হ রোহিতঃ শ্রুশ্রাব।
সোহরণ্যাদ্ গ্রামম্ এয়ায়। তম্ ইন্দ্রঃ পুরুষরূপেণ
পর্ষত্যোবাচ
নানাশ্রান্তায় শ্রী অস্তি ইতি রোহিত শুশ্রুম।
পাপো নৃষদ্বরো জন ইন্দ্র ইৎ চরতঃ সখা।
চরৈবেতি।।
চরৈবেতি বৈ মা ব্রাহ্মণঃ অবোচৎ ইতি হ
দ্বিতীয়ং সংবৎসরং অরণ্যে চচার।
সোহরণ্যাদ্ গ্রামম্ এয়ায় তম্ ইন্দ্রঃ পুরুষরূপণ
পর্ষত্যোবাচ
পুষ্পিণ্যৌ চরতো জঙ্ঘে ভূষ্ণুঃ আাত্মা ফলগ্রাহিঃ।
শেরেহস্য সর্বে পান্মানঃ শ্রমেণ প্রপেথ হতাঃ।
চরৈবেতি।।
চরৈবেতি ইতি বৈ মা ব্রাহ্মণোহবোচৎ ইতি হ
তৃতীয়ং সংবৎসরং অরণ্যে চচার।
সোহরণ্যাদ্ গ্রামম্ এয়ার তম্ ইন্দ্র পুরুষরূপেণ
পর্ষত্যোবাচ
আস্তে ভগ আসীনস্য উর্দ্ধস্তিষ্ঠতি তিষ্ঠতঃ।
শেতে নিপদ্যমানস্য চরাতি চরতো ভগঃ।
চরৈবেতি।।
চরৈবেতি বৈ মা ব্রাহ্মণোহবোচৎ ইতি হ
চতুর্থং সংবৎসরং অরণ্যে চচার।
সোহরণ্যাদ্ গ্রামম্ এয়ার তম্ ইন্দ্র পুরুষরূপেণ
পর্ষত্যোবাচ
কলিঃ শয়ানো ভবতি সংজিহানস্তু দ্বাপর।
উত্তিষ্ঠং স্ত্রেতা ভবতি কৃতং সম্পদ্যতে চরন্।
চরৈবেতি।
চরৈবেতি বৈ মা ব্রাহ্মণোহবোচৎ ইতি হ
পঞ্চমং সংবৎসরম অরণ্যে চচার।
সোহরণ্যাদ গ্রামম্ এয়ায়
তম্ ইন্দ্রঃ পুরুষরূপেণ পর্ষত্যোবাচ
চরন্ বৈ মধু বিন্দতি চরন্ স্বাদুম্ উদুম্বরম্।
সূর্যস্য পশ্য শ্রেমাণং যো ন তন্ত্রয়তে চরন্।
চরৈবেতি।।
চরৈবেতি বৈ মা ব্রাহ্মণোহবোচৎ ইতি হ
ষষ্ঠং সংবৎসরং অরণ্যে চচার। (ঐতরেয় ব্রাহ্মণ ৭:৩৩:৩)
তারপর বরুণ ইক্ষ্বাকুবংশীয় রাজাকে পাক্ড়ালেন, তার উদরী হল। সেই কথা রোহিত শুনলে। সে আরণ থেকে গ্রামে এল। ইন্দ্র পুরুষরূপে ঘুরতে ঘুরতে তাঁকে বললেন:
যে সবরকম পরিশ্রম করেনি তার ছিরি থাকে না— রোহিত, এই (কথাই) (আমরা) শুনি (যে) লোক লোকের মধ্যে অলস (থাকে) (সে মূর্তিমান) পাপ। ইন্দ্রই যে চলে বেড়ায় তার সখা। চলে বেড়াও (শুধু)।
কেবল চড়ে বেড়াও (এই কথা) আমাকে ব্রাহ্মণ বললেন এই (ভেবে) (সে) দ্বিতীয় বছরও অরণ্যে ঘুরে বেড়াল। (তারপর) অরণ্য থেকে সে গ্রামে এল।


(ক্রমশ)