কুড়ি বছর পর এককভাবে হাত চিহ্ন নিয়ে বিধানসভায় লড়াই জাতীয় কংগ্রেস প্রার্থীর

দীর্ঘ কুড়িটা বছর পার হয়ে গেছে। তারপর এবারের বিধানসভা নির্বাচনে আবারও এককভাবে লড়াইয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতার কেন্দ্র থেকে লড়াইয়েউ ময়দানে কংগ্রেসের প্রার্থী। মঙ্গলবার থেকেই পুরোদমে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বের হলেন মনোনীত প্রার্থী ধুর্ঝটি বিজয় মাজি।
রাজনৈতিক সূত্রের খবর জাতীয় কংগ্রেস দীর্ঘ কুড়ি বছর এককভাবে  লড়েনি ভাতার বিধানসভায়।  এবছর জাতীয় কংগ্রেস এককভাবে প্রার্থী দিয়েছে। এক সময়ের ভাতার এলাকার উন্নয়নের রূপকার ছিলেন কংগ্রেসের পূর্ত দপ্তরের মন্ত্রী ভোলানাথ সেন। আর সেখান থেকেই উন্নয়নের ডাক দিয়ে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তারা। এবার ওই কেন্দ্রের  প্রার্থী ধুর্ঝটি বিজয় মাজি পূর্ব বর্ধমান জেলার  জাতীয় কংগ্রেসের সভাপতি। মঙ্গলবার তিনি ভাতার বিধানসভায় এসে দলের কর্মীদের নিয়ে বৈঠক ও দলীয় প্রচার সারলেন। এরই পাশাপাশি  এদিন বিধানসভা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিকে দীর্ঘদিন পর দলীয় প্রার্থী হওয়ায় খুশি ভাতার এলাকার পুরাতন কংগ্রেস কর্মীরা। তারা একযোগে নেমে পড়েছেন প্রার্থীর হয়ে প্রচার
কর্মসূচিতে।