সকাল সকাল সকলকে স্বস্তি দিয়ে খুলল বাজার

Pic Source-ANI

গতকাল গভীর রাত থেকেই ইরানে হামলা শুরু করে দিয়েছে আমেরিকা। থেমে নেই ইরানও। গতকাল বিকেলের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইরানের বিরুদ্ধে সংঘর্ষ বিরোধী যে চুক্তি রয়েছে তা তুলে নেওয়া হচ্ছে। আর তারপরেই ভারতের শেয়ার বাজারে শুরু হয়েছিল রক্তস্নান। যা বজায় ছিল বাজার বন্ধের সময় পর্যন্ত।

তবে আজ সকালে বাজার খুলতে মিলল কিছুটা স্বস্তি। আপাতত থেমেছে রক্তস্নান। ধীরে হলেও সামনের দিকে এগোতে শুরু করেছে সেনসেক্স ও নিফটি। বর্তমানে ৬০৫.০৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে সেনসেক্স রয়েছে ৭৭,১০৬.৯২ পয়েন্টে। অন্যদিকে ১৮৩.৩৫ পয়েন্ট বেড়ে নিফটি রয়েছে ২৪,০৬৩.০০ পয়েন্টে। যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

আজ বাজারের এই পরিস্থিতি হওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বিদেশি বিনিয়োগকারীরা ক্রমেই ভারতের ইকুইটি মার্কেটে বিনিয়োগ করে চলেছে। আর সেই কারণে আপাতত শক্তিশালী জায়গায় রয়েছে বাজার। সেই সঙ্গে একাধিক অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন নিফটি যদি ২৩,৮০০ বেঞ্চমার্কের উপরে থাকে তাহলে তা ফের উপরে চড়তে শুরু করবে।  প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাজার আজ দ্রুত পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসবে। সেইসঙ্গে সেনসেক্স থাকবে ২,০৪১-২৪,২২৯ এর মধ্যে।


তা যদি না হয় সেক্ষেত্রে বাজার নেমে আসতে পারে ২৩,৯৩৬তে। সেখানে একটা শক্তিশালী হোল্ড রয়েছে। সেটা ভেঙে নিচে এলে তা থাকবে ২৩,৬৪১ এ। তার সঙ্গে সব থেকে বড় আশার কথা এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে ভিআইএক্স ইনডেক্স। এই ইনডেক্স বাজার কতটা অস্থিতিশীল সেটা বুঝতে সাহায্য করে। যা অনেকটাই কমে এসেছে। বর্তমানে এই ইনডেক্স সূচক রয়েছে ১৩.৩৮ পয়েন্টে। যা গতকালের তুলনায় ১.৩২ পয়েন্ট কম। যা বাজারকে অনেকটা শক্তি দিয়েছে।

গতকাল ডোনাল্ড ট্রাম্পের তরফে ইরানের বিরুদ্ধে সংঘর্ষ বিরোধী চুক্তি বাতিল করার পর থেকেই ভারতের বাজারে শুরু হয়েছিল রক্তস্নান। মাত্র কয়েক মিনিটের মধ্যে বাজার থেকে স্রেফ উবে গিয়েছিল ৯ লক্ষ কোটি টাকারও বেশি পরিমাণ টাকা। সেই সঙ্গে একাধিক সেক্টর পড়েছিল ভয়ানক বিপদে। বিনিয়োগকারীদের মধ্যে দ্রুত প্রফিট বুকিং আর পজিশন রিলিজের হার বেড়ে গিয়েছিল। যার ফলে হুড়মুড় করে নামতে শুরু করেছিল সেনসেক্স ও নিফটি দুটোই। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছিল অপরিশোধিত তেলের দাম। যা উদ্বেগ বাড়িয়েছিল ভারত সহ গোটা বিশ্বের।