১৯৭৫ সাল থেকে নিজেদের আলাদা ডিজাইন এবং টেকসই জুতোর জন্য জনপ্রিয় অন্যতম জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড প্যারাগন মহিলাদের জুতোর সংগ্রহে একটি নতুন ক্যাশব্যাক অফার চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মহিলা ক্রেতাদের আরও বেশি করে আকৃষ্ট করা এবং হাল ফ্যাশানের জুতোকে সবার নাগালের মধ্যে নিয়ে আসা।
এই অফারের আওতায়, ক্রেতারা প্রতিটি পণ্যের উপর নিশ্চিতভাবে ৩০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন। প্রতিটি জুতোর ট্যাগে একটি বিশেষ স্ক্র্যাচ-সক্ষম কিউআর কোড দেওয়া রয়েছে। ক্রেতারা সেই কোড স্ক্যান করে নির্দিষ্ট পেজে গিয়ে ভাউচার কোড এবং প্রয়োজনীয় তথ্য দিলে খুব সহজেই ক্যাশব্যাক পেয়ে যাবেন। ফলে কেনাকাটার অভিজ্ঞতা যেমন সহজ হচ্ছে, তেমনই বাড়তি সুবিধাও পাচ্ছেন গ্রাহকরা। বর্তমান সময়ের মহিলা ক্রেতারা শুধু আরাম বা টেকসই জুতোই চান না, তারা চান স্টাইলিশ ও বিভিন্ন ধরনের ডিজাইন, যা তাদের দৈনন্দিন ব্যবহার ও বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে মানানসই। সেই চাহিদার কথা মাথায় রেখেই প্যারাগন তাদের পণ্যে বৈচিত্র্য ও আধুনিকতার ছোঁয়া আনছে।
বর্তমানে সংস্থার মোট বিক্রির প্রায় ১৫ থেকে ২০ শতাংশ আসে মহিলাদের জুতো বিক্রির মাধ্যমে। সংস্থা আগামী তিন বছরের মধ্যে এই অংশকে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। এই প্রসঙ্গে প্যারাগনের মার্কেটিং ও আইটি বিভাগের এক শীর্ষ কর্তা জানান, মহিলাদের জুতোর বাজার প্যারাগনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারা এমন ডিজাইন তৈরি করছে, যা একদিকে যেমন স্টাইলিশ, তেমনই আরামদায়ক এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী। ক্যাশব্যাক অফারের মাধ্যমে আরও বেশি সংখ্যক ক্রেতাকে এই নতুন সংগ্রহ ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে।