দুধের দাম বাড়তে চলেছে মহারাষ্ট্রে। এটা একটা খারাপ খবর আমজনতার জন্য। ইরান-আমেরিকা যুদ্ধের জেরে এলপিজি সিলিন্ডার, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। এখন দুধের দাম বাড়তে চলেছে।
১১ আগস্ট থেকে দুধের দাম বাড়বে। গরুর দুধ ও মোষের দুধ- উভয়েরই দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়বে। তবে এই দুধের দাম আপাতত বাড়তে চলেছে শুধু মহারাষ্ট্রে। মিল্ক প্রোডিউসার অ্যান্ড প্রসেসরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত কোঅপারেটিভ ও প্রাইভেট ডেয়ারি কোম্পানি।
অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দুধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও সরবরাহের খরচ বাড়ার কারণেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ১০ টাকা করে বেড়েছে। প্যাকেজিংয়ের খরচও ৩০ শতাংশ বেড়েছে। দুধের ক্রয়মূল্যও বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে আরও দাম বাড়তে পারে।
গরুর দুধ ও মোষের দুধের দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়ছে। এর পাশাপাশি অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামও বাড়তে পারে। আপাতত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে ডেয়ারি পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পণ্যের উপরে ভিত্তি করে দাম ভিন্ন ভিন্ন হবে। আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতি ও অপরিশোধিত তেলের দামের বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির হার ছিল এমনিই ঊর্ধ্বগামী। তার মধ্যে এবারে দুধের দাম বাড়ার কারণে রীতিমত মাথায় হাত আমজনতার। আগামীতে পরিস্থিতি কোনদিকে যায় সেদিকেই রয়েছে নজর।
ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। এর ফলে পরিবহন খরচ বেড়েছে, যা দাম বৃদ্ধির কারণ। দুধের প্যাকেট এবং অন্যান্য প্যাকেজিং উপকরণের খরচও প্রায় ৩০ শতাংশ বেড়েছে। সেই কারণেই বেড়েছে দুধের দাম।