ভারতের আমজনতার কাছে ব্যাঙ্কিং পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগ হোক বা টাকা তোলা যে কোন ক্ষেত্রেই সাধারণ মধ্যবিত্তদের কাছে ব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই এসে গিয়েছে জুন মাসের তৃতীয় সপ্তাহ। ভারতের সকল ব্যাঙ্কের গ্রাহকদের জেনে রাখা উচিত কবে কবে ব্যাঙ্ক ছুটি থাকে। ফলত সেই মতো তারা তাদের নিজেদের কাজের পরিকল্পনা করে নিতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে এখানে দেওয়া হল জুন মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা।
তবে এখানে মূলত এসবিআই, এইচডিএফসি, এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ছুটিকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।
১৫ জুন ২০২৬- ১৫ জুন আইজল এবং ভুবনেশ্বরে ওয়াইএমএ দিবস এবং রাজা সংক্রান্তির জন্য ব্যাঙ্ক ছুটি থাকবে।
২১ জুন (রবিবার)- রবিবার উপলক্ষ্যে ব্যাঙ্ক ছুটি। দেশজুড়ে সমস্ত প্রাইভেট ও পাবলিক ব্যাঙ্ক ছুটি থাকবে। এছাড়াও বিভিন্ন রাজ্যে সেখানকার স্থানীয় অনুষ্ঠান থাকার কারণে সেই বিশেষ বিশেষ জায়গাতে ব্যাঙ্ক ছুটি থাকবে।
যদিও ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত দেশের সর্বত্রই নিয়ম মাফিক ব্যাঙক খোলা থাকবে। পরিষেবাও স্বাভাবিকভাবে মিলবে।
দেখে নিন জুন মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা
১৪,২১,২৮ জুন রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।
২৭ জুন চতুর্থ শনিবার ব্যাঙ্ক ছুটি।
১৫ জুন- রাজা সংক্রান্তি/ ওয়াইএমএ দিবস
২৫ জুন- মহরম
২৬ জুন -মহরম( মহরমের শেষ দিন)
২৯ জুন– সন্ত গুরু কবির জয়ন্তী
৩০ জুন- রেমনা নি।
যদিও জানা গিয়েছে উক্ত দিনগুলিতে ব্যাঙ্ক ছুটি থাকলেও অনলাইন পরিষেবা সক্রিয় থাকবে। সুতরাং অনলাইন লেনদেন করতে গ্রাহকদের কোন সমস্যা হবে না। তবে গ্রাহকদের বলা হয়েছে যদি ব্যাঙ্কে প্রয়োজন থাকে তাহলে যেন দ্রুত নিজেদের কাজগুলি মিটিয়ে নেওয়া হয়। তাহলে গ্রাহকদের কোনোরকম সমস্যায় পড়তে হবে না।