ভারতের শেয়ার বাজারে কলকাতার সংস্থা ‘লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেড’ নতুন সদস্য হিসেবে হাজির হয়েছে। আর প্রথম দিনেই, এই সংস্থার বাজার মূল্য ছুঁয়ে ফেলেছে প্রায় ৩,৪০০ কোটি টাকা। এমন সাফল্যে ভীষণ খুশি হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সোশ্যাল মিডিয়ায় টিম ও ম্যানেজমেন্টকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘কলকাতার লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেড আজ এনএসই-তে ৩,৪০০ কোটি টাকা বাজার মূলধন নিয়ে তালিকাভুক্ত হল। সংস্থার টিম এবং ম্যানেজমেন্টকে আন্তরিক অভিনন্দন।’
এর সঙ্গে বাংলার শিল্প ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানিয়েছেন শমীক ভট্টাচার্য। লিখেছেন, ‘বাংলার শিল্পোদ্যোগী প্রবণতা ক্রমেই এগোচ্ছে। আশা করি আগামী দিনে কলকাতা এবং বাংলার আরও বহু মাঝারি ও ক্ষুদ্র সংস্থা শেয়ারবাজারে উঠে আসবে।’
Delighted to see Kolkata-based Laser Power & Infra Ltd list on the NSE today with a market capitalisation of ₹3,400 crores!
Heartiest congratulations to the management and entire team on this wonderful milestone.
Bengal’s entrepreneurial spirit is rising, expecting many more… pic.twitter.com/MWqqqFc3UI
— Samik Bhattacharya (@SamikBJP) July 16, 2026
এত কথার মাঝে লোকের মনে একটা প্রশ্ন তো জাগবেই‘লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা’ ঠিক কী করে? আসলে শিল্প মহলের কাছে এই সংস্থার নাম নতুন নয়। ‘LASER’ ব্র্যান্ডের পরিচিতি আছে আর ওদের পরিষেবা মূলত খুচরো এবং প্রাতিষ্ঠানিক দুক্ষেত্রেই।
সংস্থার কাজের ক্ষেত্রটা বেশ বিস্তৃত। পাওয়ার কেবল আর কন্ডাক্টর তৈরি করে। মিডিয়াম এবং লো ভোল্টেজ কেবল, এরিয়াল বাঞ্চড কেবল, কন্ডাক্টর, কন্ট্রোল কেবল, ইনস্ট্রুমেন্টেশন কেবল এই সবকিছুরই উৎপাদন করে তারা। পাশাপাশি, অ্যালুমিনিয়াম রড, অ্যালুমিনিয়াম অ্যালয় রড আর আর্মার রডও বানায় এই সংস্থা। রাজ্যে পালাবদলের পর থেকেই সকল ব্যবসায়ীরা বাংলাতে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি বাইরের রাজ্য থেকেও ব্যবসায়ীরা বাংলাতে বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যেই একাধিক শিল্পপতি বিনিয়োগ করা শুরু করেছেন বাংলাতে। এমনকি কলকাতার একাধিক শিল্পপতিরাও নতুন করে বিনিয়োগ করা শুরু করেছেন বাংলাতে।