দেশজুড়ে সকল গ্রাহকদের মুখে হাসি ফোটাতে বড় পদক্ষেপ নিল ইন্ডিয়ান ওয়েল। তার ফলে রাজধানী দিল্লি সহ একাধিক জায়গাতে অনেক মানুষ খুশি হয়েছেন।
জানা গিয়েছে রাজধানী দিল্লি, নয়ডা সহ একাধিক জায়গায় ইন্ডিয়ান ওয়েলের তরফে শুরু করা হয়েছে স্মাইল উই স্প্রেড। এই সামাজিক প্রকল্পের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে গিয়েছে ইন্ডিয়ান ওয়েল । পাশাপাশি নিজের কাজের বাইরেও যাতে আইওসি এর কর্মীরা নিজেদের কাজ দিয়ে সকলের মন জয় করতে পারেন সেই দিকেও নজর দেওয়া হচ্ছে।
নয়ডার সাইক্রিপা এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনে হাজির হয়েছিলেন ইন্ডিয়ান ওয়েলের সদস্যরা। এই সংগঠন অনাথ, রাস্তায় ফেলে দেওয়া নাম পরিচয়হীন শিশু ও গরিব শিশুদের উন্নয়নের জন্য কাজ করে থাকে। সেখানে গিয়েছিলেন ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে অনুরাগ সচদেব(শিপিং), সহ একাধিক উচ্চ পদস্থ কর্তারা। সেখানে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান। সেই সঙ্গে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম দেখেন। আর উৎসাহ দেন ছোট শিশুদের। আর খুশি হয় শিশুরাও।
মি সচদেব ওই সকল শিশুদের স্বপ্ন দেখতে উৎসাহ দেন। সেই সঙ্গে নিজেদের পছন্দের কাজ করতেও উৎসাহ দেন। পাশাপাশি গান শোনা সহ সকলে যাতে বিভিন্ন সৃজনশীল কাজে যোগ দেয় , পড়াশোনা করে তা নিয়েও উৎসাহ দেন।
ইন্ডিয়ান ওয়েল কর্তাদের এই পদক্ষেপ সেখানকার শিশুদের মনে থেকে যাবে, জানিয়েছেন সেখানকার অধিকর্তা। পাশাপাশি সকলকে উপহারও দেওয়া হয় ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে। পাশাপাশি সকল শিশু যাতে নিজেদের দক্ষতা অনুসারে সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য এটি বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সকলে। পাশাপাশি অনেকেই আরও বেশি করে ইন্ডিয়ান ওয়েলের প্রতি আকৃষ্ট হবে বলে মনে করছেন।