নতুন মাইলস্টোন তৈরি করল এইচডিএফসি

এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি , ইনভেস্টমেন্ট ম্যানেজার টু এইচডিএফসি মিউচুয়াল ফান্ড ভারতের অন্যতম মিউচুয়াল ফান্ড হাউস। আর এগুলো এইচডিএফসি মিডক্যাপ ফান্ড চলতি বছরে ২০ তম বর্ষে পদার্পন করল। আর সেই সঙ্গে নিজেদের পুঁজি নিয়ে গেল ১ লক্ষ কোটিতে।

২৯ মে ২০২৬ নাগাদ এই ফান্ড দিয়েছে ১৭.১৩ শতাংশ রিটার্ন। যা এর আগের থেকেও বেশি। দীর্ঘদিন ধরে বাজারে একই ভাবে রিটার্ন দিতে দিতে এই মুহূর্তে যে কোনো বিনিয়োগকারীর কাছে এটি অত্যন্ত জনপ্রিয় ও পছন্দের ফান্ড। বিশেষ করে যারা মিড ক্যাপ ফান্ডে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের কাছে এই ফান্ড অত্যন্ত জনপ্রিয়।

এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার নভনীত মুনত জানিয়েছেন, ‘চলতি বছরে ২০ তম বর্ষে পা রেখেছে এই ফান্ড। সেই সঙ্গে ১ লক্ষ কোটি টাকার এইউএম তৈরি করেছে। যা একরকম নজির বলা চলে। দীর্ঘ দুই দশক ধরে বিনিয়োগকারীদের ভরসার জায়গা অর্জন করতে পেরেছে এই ফান্ড। আর তাই আজ এই জায়গায় এসেছে।’ জানা গিয়েছে, আগামীতে আরও বড় ভাবে আসতে চলেছে এই ফান্ড। সেই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য আরও অধিক সুবিধা নিয়ে আসবে তারা। যাতে বিনিয়োগকারীদের পছন্দের তালিকার শীর্ষে চলে আসে এই ফান্ড। এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্টের এই সাফল্য প্রভাব ফেলেছে তার শেয়ারেও। ফলে স্বস্তি পেয়েছে শেয়ার হোল্ডাররা।


 

যদিও এরই মধ্যে জানা গিয়েছে, এইচডিএফসি ব্যাঙ্ক-এর পরিচালন পর্ষদ সোমবার তাদের পার্টটাইম চেয়ারম্যান পদের জন্য দেশের প্রাক্তন অর্থসচিব এবং প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নাম প্রস্তাব করলেন। আপাতত তিন বছরের জন্য তাঁকে এই পদে রাখার ভাবনা রয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যদিও এই নিয়োগ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদনসাপেক্ষ।