দেশের অন্যতম বৈদ্যুতিক দুচাকার গাড়ি নির্মাতা কোমাকি বাজারে আনলো চোখ ধাঁধানো দুটি নতুন ইলেকট্রিক স্কুটার। এমভি প্রো-৫ এবং এমজি প্রো+ দুটি স্কুটারের বাজার মূল্য ৭৮ হাজারেরও কম। যা কিনা এই মুহূর্তে অন্যান্য ইলেকট্রিক স্কুটারের তুলনায় অনেকটাই কম। তবে শুধু দামেই অন্যদের থেকে আলাদা নয়, এই দুটি স্কুটারের অন্যতম আকর্ষণ এদের ফুল মেটাল বডি।
দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখে তৈরী এই স্কুটারে আধুনিক বেশ কিছু নতুন সুবিধে সংযোজন করা হয়েছে। যেমন– এমভি প্রো একবার চার্জেই চলবে ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত। এমভি প্রো+ চলবে ১৫০ কিলোমিটার পর্যন্ত। উভয় মডেলেই রয়েছে দীর্ঘস্থায়ী প্রদর্শন এবং কম রক্ষাবেক্ষনের জন্য বিএলডিসি হাব মোটোর এবং উন্নত ব্যাটারি।
এর পাশাপাশি মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, দীর্ঘমেয়াদি ব্যাটারি ও রেঞ্চ মনিটরিংয়ের সঙ্গে ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক সাস্পেন্সন, অ্যান্টি-থেফট লক, পার্কিং অ্যাসিস্ট এবং রিপেয়ার সুইচ। স্কুটার দুইটি বাজারে আসার পর কোমাকি ভেহিকেলসের সহ-প্রতিষ্ঠাতা গুঞ্জন মালহোত্রা বলেন, আমাদের প্রধান লক্ষ্য গ্রাহকদের সাশ্রয়ী এবং গুনগত মান সম্পন্ন গাড়ির সুবিধে প্রধান করা। নতুন দুটি স্কুটারে সেই রীতি বজায় গ্রাহকদের পকেট এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এমন গুণগত মানের স্কুটার আনা হয়েছে।