পানীয়ের জগতে নতুন স্বাদ ও উদ্ভাবনের সন্ধান দিতে শুরু হয়েছে এবিডি মেস্ট্রোর মাল্টি-সিটি বারটেন্ডিং প্ল্যাটফর্ম ‘বার মেস্ট্রো’। রামধনুর সাত রঙের মতো বৈচিত্র্যময় এই উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের পানীয় তৈরির সৃজনশীলতা উঠে আসছে দেশ জুড়ে।
৭টি শহরজুড়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫০-এর বেশি প্রতিযোগী এবং ১৬০ জন শীর্ষস্থানীয় বারটেন্ডার। আঞ্চলিক স্বাদ, স্থানীয় উপকরণ এবং আধুনিক মিক্সোলজির মেলবন্ধনে তৈরি হচ্ছে একাধিক নতুন ধরনের পানীয়। আয়োজকদের মতে, এই উদ্যোগ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং পানীয় শিল্পের প্রসার এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেডের (এবিডি) লাক্সারি ও সুপার-প্রিমিয়াম স্পিরিট শাখা এবিডি মেস্ট্রো প্রাইভেট লিমিটেড, তুলেহ বেভারেজ অ্যাকাডেমির সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে। দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত ১৬০ জন মিক্সোলজিস্ট তাঁদের কারিগরি দক্ষতা, নতুন ভাবনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়েছেন।
বারটেন্ডার সায়ন সূত্রধর জানান, প্রতিযোগিতায় মূলত তিন ধরনের পানীয় তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন ফল ও প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে প্রতিটি পানীয়ের স্বাদ ও বৈশিষ্ট্য আলাদা। এমনকি অ্যালকোহল ছাড়াও এই পানীয় উপভোগ করা সম্ভব।
এবিডি মেস্ট্রোর ম্যানেজিং ডিরেক্টর বিক্রম বসুর মতে, ‘বার মেস্ট্রো’ ভারতের বারটেন্ডিং কমিউনিটির বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমাজমাধ্যমেও এই প্রতিযোগিতা ব্যাপক সাড়া ফেলেছে।
আগামী ১৯ আগস্ট ‘বার টেকওভার’-এর মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হবে। এরপর ২০ অগস্ট অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে, যেখানে ভারতের প্রথম ‘বার মেস্ট্রো’ চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হবে।