পার্কিনসন রোগীদের জন্য এপিওএসওএন ৩ মিলি পেন

প্রতিনিধিত্বমূলক চিত্র

গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি রুসান ফার্মা লিমিটেডের অংশ রুসান হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড, একটি মাল্টি-ডোজ ডেলিভারি পেন ডিভাইস লঞ্চ করেছে। এই ডিভাইসটি হলো— এপিওএসওএন ৩ মিলি পেন (কার্টিজে ইনজেকশনের জন্য অ্যাপোমরফাইন হাইড্রোক্লোরাইড দ্রবণ) (১০ এমজি/মিলি) (৩ মিলি প্রি-ফিল্ড কার্টিজ)। পার্কিনসন রোগে (পিডি) আক্রান্তদের ক্ষেত্রে সাধারণত ‘অন-অফ’ পর্ব হিসেবে পরিচিত ‘মোটর ফ্লাকচুয়েশন’ চিকিৎসার উদ্দেশ্যে বাজারে এল।

২০১৮ সালে এপিওএসওএন® (২ মি.লি. এবং ৫ মি.লি. অ্যাম্পিউল আকারে) বাজারে আনার মাধ্যমে রুসান ভারতে অ্যাপোমরফিন চিকিৎসার ক্ষেত্রে সারা ফেলার মত কাজ করেছিল৷ যা পার্কিনসন রোগের ব্যবস্থাপনায় শক্তিশালী ক্লিনিকাল প্রভাব এবং রোগীদের ক্ষেত্রে ইতিবাচক ফলাফলের প্রমাণ রেখেছিল। কোম্পানিটি এখন অ্যাপোমরফিনের একটি সম্পূর্ণ পোর্টফোলিও নিয়ে এসেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে ২ মি.লি. ইনজেকশন, মাল্টি-ডোজ পেন-সহ ৩ মি.লি. প্রি-ফিল্ড কার্টিজ এবং ৫ মি.লি. ইনফিউশন পাম্প—যা ‘অফ’ পর্বগুলো থেকে দ্রুত মুক্তি দেয় এবং রোগের লক্ষণগুলোর দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ করে।

রুসান হেলথকেয়ারের-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মালাবিকা কওরা সাক্সেনা বলেন, “এপিওএসএএন® ৩মিলি পেন নির্ভরযোগ্য এবং বহুমুখী সমাধান। ‘এপিওএসওএন® হোপ প্রোগরাম’-এর সাহায্যে রোগ নিরাময় অনেক সহজ হয়ে ওঠে।


রুসান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. কুনাল সাক্সেনা বলেন, ‘এপিওএসএএন® ৩মিলি পেন লঞ্চের মাধ্যমে পার্কিনসন রোগের চিকিৎসা পরিষেবাকে সবার জন্য সহজলভ্য করে তোলাই ছিল আমাদের অঙ্গীকার।ভারত জুড়ে উন্নত চিকিৎসা পরিষেবা প্রসারিত করাই আমাদের মূল লক্ষ্য।’