শুভ অক্ষয় তৃতীয়াকে ঘিরে রাজ্যজুড়ে উৎসবের আবহ। আর সেই আবহেই গ্রাহকদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। আজ ১২ এপ্রিল থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সংস্থার বিভিন্ন শোরুমে পালিত হচ্ছে পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার বিশেষ উৎসব।
হিন্দু শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন। বিশ্বাস করা হয়, এই দিনে সোনা বা রূপা কেনা জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে। সেই বিশ্বাসকে সামনে রেখেই সংস্থা গ্রাহকদের জন্য এনেছে একাধিক চমকপ্রদ অফার। এই সময় সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে ছাড় দেওয়া হচ্ছে। হিরের গয়নায় থাকছে সম্পূর্ণ মজুরি মকুব, আর রুপোর গয়নায় বিশেষ মূল্যছাড়। পাশাপাশি প্রতিটি কেনাকাটার সঙ্গে নিশ্চিত উপহার এবং মেগা ড্রয়ের মাধ্যমে জেতার সুযোগ থাকছে ডায়মন্ড নেকলেস ও নেকচেইন।
সম্প্রতি এক বিশেষ প্রিভিউ অনুষ্ঠানে নতুন গয়নার সম্ভার উন্মোচন করেন সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা। তাঁদের কথায়, ‘অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে সোনা কেনা শুধু প্রথা নয়, এটি সমৃদ্ধির প্রতীক।’ কলকাতা ও ত্রিপুরার একাধিক শোরুমে এই অফার চলবে। উৎসবের মরশুমে তাই সোনা কেনার এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না অনেকেই।